হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে মনির হোসেন রাড়ী নামে এক যুবকের মরদেহ উদ্ধার
আজ সোমবার(১৬ মার্চ) ২০২৬
সকালে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভিতর থেকে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
প্রথমে অজ্ঞাত প্রচার হলেও পরে জানা গিয়েছে মৃত যুবকের নাম মনির হোসেন রাড়ী (২২)। মৃত যুবকের পিতার নাম সুলতান রাড়ী। ধুলখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা তারা।
যুবককে মেরে উক্ত ট্যাংকির ভিতরে রেখে ঢাকনা লাগিয়ে দেয়া হয়েছে। তবে কে বা কাহারা ঘটনাটা ঘটিয়েছে তার অনুসন্ধান চলছে।
জানা যায় গতকাল বিকালে মৃত মনির হোসেন আলীগঞ্জে তার বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় পরদিন সকালে স্থানিয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সে পেশায় একজন জেলে (মৎস শিকারী)। পার্শবর্তী মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার করে থাকে।

