ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন বাউফলের জিয়া
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটিয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া গ্রামের ছেলে মোঃ জিয়ারুল ইসলাম জিয়া ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির নবগঠিত এ কমিটিতে গত ৪ এপ্রিল স্বাক্ষর করলেও গতকাল শনিবার রাতে তা প্রকাশ করা হয়েছে। এরপরেই সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ ও উচ্ছ্বাস। জিয়া দাশপাড় ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মোঃ জাকির হোসেন মাতুব্বরের ছেলে। ছোটবেলা থেকেই জিয়াউর রহমানের আদর্শ পছন্দ করতেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা ও ফ্যাসিস্ট সরকারের পতনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল জিয়ারুল ইসলাম জিয়া। এছাড়া সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন জিয়া। তারই ধারাবাহিকতায় এবার তাকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দিয়ে মূল্যায়ন করেছে দল। জিয়ারুল ইসলাম জিয়া বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং জনগনের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করে যাবো।
জিয়ার
এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোঃ সহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান তছলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক একেএম মিজানুুর রহমান লিটু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।
০৩/০৫/২৬
তোফাজেল হোসেন
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি।
০১৭২৫৭৫৩৭৭৭

