leadnewsশিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সাথে বিএমজিটিএ’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)
আজ ৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর দুইটায়
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বিএমজিটিএ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ ফাযিল ও কামিল মাদ্রাসায় কর্মরত জেনারেল শিক্ষকদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় অন্তর্ভূক্ত করার অনুরোধ জানালে ভিসি উক্ত বিষয়ে বিবেচনা করা হবে বলে আশা ব্যক্ত করেন।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী উপস্থিত ছিলেন।
বিএমজিটিএ নেতৃবৃন্দের মধ্যে এ সময়ে উপস্থিত ছিলেন মহাসচিব ফিরোজ আলম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কেএম শামীম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাকুর, সহ-সভাপতি আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, যুগ্ম মহাসচিব আজাহার আলী মুক্তা, জসিম উদ্দিন, রেজাউল হক মন্ডল ও আসাদুজ্জামান প্রমূখ।