leadnewsধর্মরাজনীতি

ঢাকা ৪ আইয়ুব মিয়া জামে মসজিদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে ঢাকা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।

রোববার (৮ মার্চ) ঢাকা ৪ আইয়ুব মিয়া জামে মসজিদ বিক্রমপুর গার্ডেন সিটি ধোলাইপার, ঢাকা আয়োজিত এ মাহফিলে বিভিন্ন পর্যায়ের ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আইয়ুব মিয়া জামে মসজিদে জনাব জামাল বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন বলেন ‘ইসলাম শান্তির ধর্ম’। ইফতার মাহফিল শুধু পানাহারের আয়োজন নয়, বরং এটি মুসলিম ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার একটি মাধ্যম। বর্তমান পরিস্থিতিতে দেশের শান্তি ও অগ্রগতিতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি উপস্থিত সকলের উদ্দশ্যে বলেন, আপনারা আমার নির্বাচনী প্রতিক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন সেভাবে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করেন, তাহলে ঢাকা ৪ আসনের সকল অনিয়ম দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সহজ হবে।

তিনি দেশের কল্যাণ ও উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এ সময় ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও দেশ ও জনগণের কল্যাণে আমরা সবাই একসাথে কাজ করতে প্রস্তুত।

মাহফিলে ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।