শিরোপা খুলনার
ডেমরা নিউজঃ ১৯তম জাতীয় ক্রিকেট লিগে আবারও চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। এ নিয়ে টানা তৃতীয়বার এবং সবমিলে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলল মিরাজরা। ঢাকা বিভাগ শিরোপা জিতেছে পাঁচবার।
ষষ্ঠ রাউন্ডের শেষ দিনে বিকেএসপিতে আজ ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১১৩ রানেই অলআউট হয়ে যায় ঢাকা বিভাগ। একাই ৭ উইকেট ঝুলিতে পুরেন মিরাজ।
জবাবে খুলনা বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিজয়ের ২০২ ও মেহেদী হাসানের ১৭৭ রানে ভর করে ৮ উইকেটে ৪৫৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে।
৩৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ঢাকা বিভাগ। কিন্তু খুলনার বোলিং তোপে ঢাকার দ্বিতীয় ইনিংস ২৯৭ রানে গুটিয়ে যায়। দুই ইনিংসে মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মেহেদী মিরাজ।

You must be logged in to post a comment.