রূপগঞ্জে সাংবাদিক শহিদুল্লাহ গাজীর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ঈদ উপহার
ডেমরা নিউজ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক শহিদুল্লাহ গাজীর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে এশিয়ান টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শহিদুল্লাহ গাজীর নিজ অর্থায়নে রূপগঞ্জ উপজেলার নগরপাড়া এলাকায় গাজী ভবনে মাহে রমজান উপলক্ষে অসহায়, দরিদ্র , কর্মহীন , খেটে খাওয়া পরিবারের মাঝে সেমাই , চিনি, পোলাও চাল, সাবান ও দুধ বিতরণ করা হয়।
এ সময়ে শহিদুল্লাহ গাজী বলেন, করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষের পাশে আমরা যারা একটু বিত্তশালী আছি তাদের এগিয়ে আসা উচিত ।
তিনি সকল বিত্তবানদের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।
এই সময় উপস্থিত ছিলেন সম্পা গাজী,সাংবাদিক আনিস উজ -জামান রনি, সাংবাদিক শাকিল আহম্মেদ প্রমুখ ।

You must be logged in to post a comment.