leadnewsজাতীয়

আজ আরও ২০৯ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৭ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ২০৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৪৬ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১২ জন। মোট ৪২ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের সংগ্রহীত নমুনাসহ গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় নতুন কেউ সুস্থ হননি।

ব্রিফিংয়ে আরও বলা হয়, সব জেলা ও উপজেলা পর্যায়ে ৪৮৮ টি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যারা যেকোনো সময়ে কার্যক্রম শুরু করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৮০০টি পিপিই বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার ১২২টি পিপিই বিতরণ করা হয়েছে।