বিএমজিটিএ’র টাঙ্গাইল জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।
কে এম শামীম:
ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বিএমজিটিএর সভা অনুষ্ঠিত।
টাঙ্গাইলের হামিদপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার কনফারেন্স রুমে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) টাঙ্গাইল জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। বিএমজিটিএ টাঙ্গাইল জেলা সভাপতি ও সহকারী অধ্যাপক কে. এম. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ এবং অবসরকালীন সুবিধা আংশিক প্রদানের বিষয়ে ভিন্নমত পোষণ করা হয়। একই সঙ্গে এনটিআরসিএর মাধ্যমে স্কুল কলেজ এবং মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান সহ প্রধান নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়া মাদ্রাসার শিক্ষকদের EFT-এর মাধ্যমে বেতন-ভাতা প্রদান, সাধারণ শিক্ষকদের প্রশাসনিক পদে নিয়োগের সুযোগ সৃষ্টি এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মো. হারুন অর রশিদের মহাসচিব মো.ফিরোজ আলম সাহেবের প্রতি আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক কে. এম. শামীম বলেন, জেলা কমিটির মেয়াদ শেষের দিকে। তাই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে জেলা সম্মেলন আয়োজন করা প্রয়োজন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান ফারুককে আহ্বায়ক এবং মো. শরিফুল ইসলামকে সদস্য সচিব করে ১২ সদস্যবিশিষ্ট জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী নভেম্বর ২০২৬-এর মধ্যে সুবিধাজনক সময়ে জেলা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে।
সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায়, আলোচনায়,অংশ গ্রহন করেন, জেলার সিনিয়র সহ সভাপতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, মো.আজহারুল ইসলাম মুক্তা, মো.শরিফুল ইসলাম, অটলশরীয়তউল্ল্যাহ,আবুজাফর,মো.শরিফুজ্জামান,মো.মনিরুজ্জামান, মো.আশরাফ আলী,প্রমূখ।
সভা শেষে, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো.হারুন অর রশিদ স্যার এবং জেলা সহ সাংগঠনিক সম্পাদক মোসা.শামীমা আক্তার বীনার শারিরীক সুস্হ্যতার জন্য দোয়া করা হয়।
সভাটি সঞ্চালনা করেন বিএমজিটিএ টাঙ্গাইল জেলা সম্পাদক মো. এলিন তালুকদার।
কে.এম.শামীম
গোপালপুর, টাংগাইল।


You must be logged in to post a comment.