ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু
ডেমরা নিউজ: ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নাজমুল ইসলাম (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে দীর্ঘ ৪ মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে মৃতের বাবা বৃহস্পতিবার সকালে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন। নাজমুল ইসলাম পিরোজপুরের মঠবাড়ীয়া থানার উত্তর মিঠাখালি মো. আ: রাজ্জাকের ছেলে। তারা বর্তমানে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার বাসিন্দা।
ডেমরা থানা পুলিশ ও মৃতের পারিরারিক সূত্রে জানা যায়, মৃত নাজমুল হাসান পড়াশোনার পাশাপাশি কবুতর ও বিভিন্ন পাখি লালন পালনের নেশায় মত্ত ছিল। গত ১১ জুন দুপুরে সে বক্সনগর একটি মাদরাসার সামনে পাখির বাসা থেকে পাখি ধরার উদ্যোশ্যে একটি গাছে চড়ে বসে। এ সময় অসাবধানতাবশত গাছে থাকা বিদ্যুৎতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে মাটিতে পড়ে জ্ঞান হারায় ওই ছাত্র। এদিকে খবর পেয়ে পরিবারের লোকজন অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ সময় চিকিৎসার পরেও নাজমুলের সুস্থতা ফিরে আসেনি বলে পারিবারিক সূত্রে জানা যায়।

You must be logged in to post a comment.