leadnewsডেমরা

ডেমরায় বিষপান করে শ্বাসকষ্ট রোগীর আত্নহত্যা

ডেমরা নিউজ:
ডেমরায় শ্বাসকষ্ট যন্ত্রনা সইতে না পেরে এক রোগী বিষ (এনড্রিন) পান করে আতœহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম আলী হোসেন (৫০)। শুক্রবার ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে মৃতের স্ত্রী মাজেদা বেগম শুক্রবার বেলা ১১ টায় ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। তাদের গ্রামের বাড়ী নেত্রকোনার কেন্দুয়া থানাধীন জালালপুর গ্রামে। তারা বর্তমানে সারুলিয়ার মঠবাড়ী রোডের ভুট্টুর বাড়ীর ভাড়াটিয়া।

মৃতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মৃত আলী হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিলেন। গত কয়েকদিন ধরে অসুখের মাত্রা অত্যাধিক বেড়ে যায়। যন্ত্রনা সইতে না পেরে এক পর্যায়ে বৃহস্পতিবার দিনগত রাত রাত ১ টার দিকে তিনি পরিবারের সবার অগচোরে বিষপান করেন। এ সময় ছটফট করতে করতে বমি শুরু হয় আলী হোসেনের। এ অবস্থায় তার ছেলেরা আলী হোসেনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।