রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নারী নিহত
রূপগঞ্জে কভার্ডভ্যানের চাপায় সুজানা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজানা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সাজুয়া এলাকার তনু দাসের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, সুজানা কাজের সন্ধানে গোলাকান্দাইল এলাকায় আসেন। বিকেল ৫ টার দিকে গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি কভার্ডভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুজানা নিহত হন।
মরদেহটি কাচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

You must be logged in to post a comment.