leadnewsডেমরা

ডেমরায় ভয়াভহ অগ্নিকান্ড

ডেমরা নিউজ:ডেমরায় ভয়াভহ অগ্নিকান্ডে যমুনা ইনস্যুলেশন কোম্পানি লি: নামে একটি ককশিট কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সন্ধার পরে বড়ভাঙ্গা আইডিয়াল রোডের জনৈক খসরু মিয়ার বাড়ী সংলগ্ন কারখানাটিতে এ ঘটনা ঘটে। এতে কারখানার উৎপাদনকৃত ককশিট, কাটিং মেশিন, কাঁচামালসহ একটি টিনসেড গোডাউন ও অন্যান্য মূল্যবান জিনিপত্র পুরে নষ্ট হয়ে যায়। তবে কারখানাটি বন্ধ থাকায় প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ।

তিনি বলেন, কারখানায় আগুন লাগার খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে উৎপাদনকৃত মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমান বেশি। তদন্ত সাপেক্ষে কারখানার আসল ক্ষয়ক্ষতির পরিমান বেরিয়ে আসবে। এদিকে অগ্নিকান্ডের সময় ঘটনাস্থলে কারখানা কর্তৃপক্ষের কোন লোকজনকে খুঁজে পাওয়া যায়নি। তবে গত ৬ মাস আগেও কারখানাটিতে আগুন লেগেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।