মা মেমোরিয়াল মডেল একাডেমীর শিক্ষকদের সাথে মতবিনিময় করেন *ঢাকা ৫ আসনের এমপি প্রার্থী *মোহাম্মদ কামাল হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানার বাজার ওয়ার্ডের উদ্যোগে আজ সকাল ৮:৩০ আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব ও মানবিক ঢাকা-০৫ গড়ার লক্ষ্যে ৬৮ ওয়ার্ডের মা মেমোরিয়াল মডেল একাডেমীর প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশের উন্নয়ন ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের সুনাগরিক হিসাবে গড়ে তোলার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ঢাকা ৫ আসনের এমপি প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন আধুনকি শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে দেশে সুনাগরিক তৈরী হবে যারা দেশকে দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। এ সময় তিনি আরো বলেন শিক্ষকরা শুধু শিক্ষা প্রদান করেন না, তারা আদর্শ মানুষ গড়ার কারিগর।
প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার বলেন শিক্ষার কোন সীমা নাই। শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরেও শিক্ষা বঞ্চিত মানুষের মাঝে আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য এবং ডেমরা জোনের সহকারী পরিচালক ৬৮ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী।
আরো উপস্থিত ছিলেন, ৬৮ মধ্য বাজার শাখা সেক্রেটারি, মোহাম্মদ গিয়াস উদ্দিন, ৬৮ মধ্য পাথর ঘাট সভাপতি, মোহাম্মদ রহমাতুল্লাহ, ৬৮ পশ্চিম, রসুলনগর সভাপতি মোহাম্মদ আশিক রহমান,ডাঃ মোহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ ইসমাইল হোসেন, রুহুল আমিন সরকার, মেহেদী হাসান, জহির উদ্দিন, জহির হোসেন, কামাল হোসেন, হাফেজ মোহাম্মদ সাবির, আব্দুস সবুর, আব্দুস সোবাহান, মাওলানা আসলাম, ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ।


You must be logged in to post a comment.