leadnewsরাজনীতিস্পটলাইট

সারুলিয়া বাজারের স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন ঢাকা ৫ আসনের এমপি প্রার্থী -মোহাম্মদ কামাল হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানার ৬৮ নং ওয়ার্ড এর সারুলিয়া বাজার শাখার উদ্যোগে আজ দুপুর ১:৩০ আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব ও মানবিক ঢাকা-০৫ গড়ার লক্ষ্যে ৬৮ ওয়ার্ডের সারুলিয়া বাজারের মোহাব্বত আলী মোল্লা মার্কেটে রুফটপ হোটেলের কনফারেন্স রুমে সারুলিয়া বাজার শাখার সভাপতি মাওলানা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় স্থানীয় বাড়িওয়ালা ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে মানবিক ঢাকা-০৫ গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের জামায়ত মনোনিত এমপি প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।
সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অত্র এলাকার বিভিন্ন সমস্যা যেমনঃ রাস্তাঘাট, খেলার মাঠ, হাসপাতাল, জলাবদ্ধতা, মাদকাসক্তি সহ বিভিন্ন সমস্যার কথা তুরে ধরে সমাধানের আবেদন তুলে ধরেন।
প্রধান অতিথি, ঢাকা ৫ আসনের জামায়াত মনোনিত এমপি পদ প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন আপনাদরে সমস্যা শুনলাম ঢাকা ৫ আসনের সকল এলাকার সুখ দুঃক্ষের ও সমস্যার কথা আমরা শুনছি সকলের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। সকল সমস্যা একত্রিত করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তবে আমার কাছে মনে হয় চৌদ্দটি সমস্য আমাদের সকলের মাঝে বিদ্যমান যেমনঃ- রাস্তাঘাট, জলাবদ্ধতা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মাদকাসক্তি, চাঁদাবাজি, ইত্যাদি সবচেয়ে বড় সমস্যা। আপনারা এবং আমরা সবাই মিলে যদি সৎ, যোগ্য, ন্যায়পরায়ন ও খোদাভীরু নেতা নির্বাচন করতে পারি, তাহলে আমরা সকল সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন বাংলাদেশে জামায়তে ইসলামী সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব তৈরী করছে, আমরা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়ত মনোনীত প্রার্থীকে নির্বাচিত করি তাহলে অমরা সকল সমস্য থেকে মুক্তি পেতে পারি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তার বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য এবং ডেমরা জোনের সহকারী পরিচালক ৬৮ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী।
আরো উপস্থিত ছিলেন, ডেমরা মধ্য থানার জামায়াতের সেক্রেটারী জনাব এইচ এম শিবলি, ৬৮ মধ্য সারুলয়িা বাজার শাখার সভাপতি জনাব মাওঃ মোঃ ফরহাদ হোসেন, সেক্রেটারি- মোহাম্মদ গিয়াস উদ্দিন, ৬৮ মধ্য পাথর ঘাট সভাপতি, মোহাম্মদ রহমাতুল্লাহ, ৬৮ পশ্চিম, রসুলনগর সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন,ডাঃ মোহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোঃ নাসির উদ্দিন, রুহুল আমিন সরকার, জহির উদ্দিন, জহির হোসেন, আব্দুস সবুর,