ডেমরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান।
ডেমরা নিউজ:
বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে বই,খাতা স্কুল ব্যাগ উপহার দেয়া হয়েছে।
আজ বৃৃহস্পতিবার সকাল ৯ টায় ডেমরার সারুলিয়া বাজারে জামায়াতে ইসলামী ডেমরা মধ্য থানার ৬৮ নং ওয়ার্ডের এতিম অসহায় ও হত দরিদ্র শিশুদের মাঝে বই,খাতা স্কুল ব্যাগ উপহার প্রদান করা হয়,।
ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য ও ডেমরা জোন সহকারী পরিচালক ও ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী উপহার দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো: দেলোয়ার হোসেন ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য শাহীন আহমেদ খান।
আরো উপস্থিত ছিলেন, মাওলানা ফরহাদ হোসেন, গিয়াস উদ্দিন, ডাঃ মোহাম্মদ মোশারফ রহমত উল্লাহ, মোঃ নাসির উদ্দিন, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
এ সময়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে বই খাতা কলম ও স্কুল ব্যগ উপহার দেয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


You must be logged in to post a comment.