leadnewsমতামত

শিক্ষা ও বিশ্ব শিক্ষক দিবস

আরাফাত হক:আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সালের ৫ই অক্টোবর থেকে প্রতিবছর এই দিনটি শিক্ষকরা পালন করে আসছে। ইউনেস্কোর মতে , বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ পালন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশে এ বিদসটি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়।
শিক্ষাকতা এক মহান পেশা । অন্যান্য যে কোন পেশার চাইতে এটির স্থান সবার উপরে। কারন একজন শিক্ষক ‘অ-আ থেকে শুরু করে উচ্চতর শিক্ষা ” প্রদানে নিস্বার্থভাবে অবদান রাখে। আর শিক্ষকের হাতে পাঠখড়ি নিয়েই একজন ছাত্র হয়ে উঠে ডাক্তার,উকিল, ব্যরিষ্টার ও ইঞ্জিনিয়ার কিংবা ব্যাংকার। এভাবে শিক্ষক যুগ যুগ ধরে জাতি গঠনে নিরলস ভাবে শ্রম দিয়ে আসছে। যা কিনা সকল পেশার চাইতে শ্রেষ্ঠতর দ্বাবিদার।
তাই আজ বিশ্ব শিক্ষক দিবসে আমার সকল সহযোদ্ধা শিক্ষক ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি সকল শিক্ষকদের চাওয়া –পাওয়া এবং দাবি দাওয়া গুলো সরকার বা সংশ্লিষ্ট মহল পূরন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

মোঃ আরাফাত হক
প্রভাষক ( ব্যবস্থাপনা বিভাগ )
ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ