৮ হাজার টাকায় ল্যাপটপ
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনের ল্যাপটপ মেলা। এই মেলার আয়োজক এক্সপো মেকার। মেলায় মিলছে ৮ হাজার টাকায় ল্যাপটপ। এটি পাওয়া যাচ্ছে বিজয় ডিজিটালের স্টলে।
শিশুদের জন্য উপযোগী এই মিনি ল্যাপটপে রয়েছে শিক্ষামূলক নানা সফটওয়্যার।
ল্যাপটপটিতে আছে এক গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ৮.১ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে বাংলা কিবোর্ড।
এতে জেনুইন উইন্ডোজ ১০ পাওয়া যাবে। ১.৮৩ গিগাহার্টজ ইন্টেল প্রসেসরের এই ল্যাপটপে চাইলে ৩২ গিগাবাইট পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে।
ল্যাপটপ ছাড়াও বিজয় ডিজিটালের স্টলে ডিজিটাল সংস্করণে শিশুদের জন্য তৈরি বিভিন্ন শিক্ষা উপকরণ ডিভিডি আকারে পাওয়া যাচ্ছে।

You must be logged in to post a comment.