ডেমরায় বসত বাড়ীতে দুর্ধর্ষ চুরি: থানায় মামলা
ডেমরা নিউজ: ডেমরায় ডগাইর পূর্বপাড়া এলাকায় ফয়জুন্নাহার (৩৩) নামে এক গৃহিণীর বসত বাড়ীতে ধুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই বাড়ীতে থাকা ৩ ভরি ১৪ আনা স্বর্ণালঙ্কার চুরি হয় যার অনুমান মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা, ১৪ ভরি ওজনের রূপার হার যার অনুমান মূল্য ১৫ হাজার টাকা, একটি পাথরের গলার হার যার অনুমান মূল্য ১০ হাজার টাকা, ২০ হাজার টাকা মূল্যের দু’টি বিদেশি ঘড়িসহ নগদ ৩০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ফয়জুন্নাহার রোববার দিনগত রাতে ডেমরা থানায় অজ্ঞাতনামা চোর চোরদের বিরুদ্ধে মামলা করেন। গত ৩১ মার্চ রাত থেকে ১ এপ্রিল সকাল ৭ টার মধ্যে যে কোন সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ইসমাঈল হোসেন খান বলেন, গত ১৪ মার্চ সকালে ফয়জুন্নেসা গ্রামের বাড়ী নোয়াখালী তার পিত্রালয়ে বেড়াতে যান। কিছুদিন পর গত ৩১ মার্চ সন্ধার পরে ফয়জুন্নেসার স্বামী মোতাহার হোসেন (৩৬) তার বাবা মাকে দেখার জন্য শেরপুর বাবার বাড়ীতে যায়। পরবর্তীতে গত ১ এপ্রিল সকালে ফয়জুন্নোসার পার্শ্ববর্তী ভাড়াটিয়া মো. মালেক (৩১) মোবাইল ফোনে জানায় তাদের ফ্ল্যাটের তালা ভাঙ্গা অবস্থায় আছে। ওইদিনই বাসায় ফিড়ে স্বামী-স্ত্রী দেখেন তাদের ঘর এলোমেলো ও বাসায় চুরি হয়েছে। এদিকে ওই দম্পতি পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার গৃহপরিচারিকা ও তার স্বামীকে সন্দেহ করছেন এ ঘটনায়। দ্রুত এ চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।

You must be logged in to post a comment.