ডেমরায় সন্তানের বিরুদ্ধে বৃদ্ধ পিতার মামলা:গ্রেফতার ১
ডেমরা নিউজঃ মরায় আ: খালেক শিকদার (৭৭) নামে এক বৃদ্ধ পিতাকে বেধড়ক মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক সন্তানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ভুক্তভোগী অভিযুক্ত তার বড় ছেলে মো. শাহিন শিকদারের (৪৮) বিরুদ্ধে ডেমরা থানায় শনিবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে মামলা করেন। ওই রাতেই পুলিশ শাহিনকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে পাঠায়। ওই দিন বিকালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। শনিবার সকাল ৯ টার দিকে ডেমরার বাঁশেরপুল (হোল্ডিং-৪৫৮/৭৪, আমিনবাগ-২) ভুক্তভোগী খালেক শিকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ইসমাইল হোসেন খান বলেন, গ্রেফতার শাহিন ও তার বাবা একই বাড়ীতে আলাদা ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন। প্রতিনিয়ত মাদকাসক্ত শাহিন তার বাবার কাছে টাকা পয়সা চাইলে বৃদ্ধ পিতা সাধ্য অনুযায়ী দিতেন। এদিকে গত ২ এপ্রিল সকালে হঠাৎ শাহিন তার বাবার কাছে দুই লক্ষ টাকা দাবি করলে তিনি প্রতিবাদ করেন। এ সময় সাহিন ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করার এক পর্যায়ে তার বাবাকে এলোপাথারীভাবে মারধর করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রতিবাদ জানালে শাহিনের হাতে থাকা শাবল দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে ওই আঘাত খালেক শিকদারের বাম কাধে লেগে জখমপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়।

You must be logged in to post a comment.