leadnewsসারা দেশ

গোপালপুর বিএমজিটিএ সভাপতি পিতার মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল।

কে,এম শামীম:

গোপালপুর বিএমজিটিএ সভাপতি সহ.অধ্যাপক অটল শরিয়ত উল্লাহর পিতা সাবেক কৃষি কর্মকর্তা মো. ছাদরুল উলা ফকিরের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মম্গলবার বিকেলে গোপালপুর ট্রেস ভবনে অফিস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপালপুর বিএমজিটিএ সভাপতি সহ.অধ্যাপক অটল শরীয়ত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএমজিটিএ জেলা সভাপতি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও স্হায়ী কমিটির সদস্য কে.এম.শামীম,জেলা বিএমজিটিএ সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব, মো.আজহারুল ইসলাম মুক্তা, জাসাস উপজেলা আহবায়ক, ফারিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.শাহানুর আহমেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.আমিনুল ইসলাম, উপজেলা সুজন সম্পাদক আতিক সরকার,জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো.নূরুল ইসলাম টিটু, খন্দকার বেলাল, বিএমজিটি মধুপুর উপজেলা সভাপতি মো.সহকারী অধ্যাপক মো.ফজলুর রহমান ফারুক,সাংগঠনিক সম্পাদক মো.জাফর,ধনবাড়ী সাধারন সম্পাদক আঃ রাজ্জাক সাংগঠনিক মো.ইউনুছ। গোপালপুর বিএমজিটিএ যুগ্ম সম্পাদক আঃ রহমান,সম্মানিত সদস্য মো.মাহমুদুল হাসান আরিফ,মো. নূরুল ইসলাম প্রমূখ।

অন্যান্যদের মধ্যে গোপালপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো.ইকবাল খান, সংবাদ কর্মী মুনছুর রহমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহীন সরকার।

উল্লেখ্য, ১০৫ বছর বয়সী মো. ছাদরুল উলা ফকির গত বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। পেশাগত জীবনে তিনি ব্লক সুপারভাইজার (উপসহকারী কৃষি কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিএমজিটিএ জেলা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।