Uncategorized

রূপগঞ্জে ককটেলসহ যুবক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচটি ককটেলসহ শাহজাহাল (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ভুলতা গোলচত্তর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহজালাল পার্শবর্তী আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকার সামসুল হকের ছেলে। শাহজালাল রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় বসবাস করে আসছেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে একটি অটোরিকশা যোগে মুড়াপাড়া থেকে ভুলতার থেকে আসতেছিলো। ভুলতা গোলচত্তর এলাকায় আসা মাত্র পুলিশ সন্দেহজনক ভাবে ওই অটোরিকশাটিকে আটক করেন। পরে পুলিশ দেখে শাহজালাল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে শাহজালালের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে তল্লাশি করে পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র কাছে শাহজালালকে হস্তান্তর করা হয়েছে।

Für physik würde ich wohl eher nach würzburg gehen, das soll genau das sein, was sich ein angehender bachelorarbeit drucken lassen physikstudent wünscht