Uncategorized

আড়াইহাজারে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুমনা নামে এক গৃহবধূকে স্বামী ও তার পরিবারের লোক কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় স্বামী মাদক ব্যবসাীয় জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। সে গোপালদী উলুকান্দি এলাকার শুকুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় ১১টি মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। নিহত সুমনা  কুমিল্লা জেলার ব্রাহ্মারামপুর এলাকার খাসনগর এলাকার মৃত সেলিমের মেয়ে। সোমবার সকালে তাকে স্বাসরোধ ও বটি দিয়ে উপযুপরি কুপিয়ে হত্যা করে সৌচাগারে লাশ গুমের চেষ্টা করা হয়। পরে জানাজানি হলে পুলিশ রাতে লাশ উদ্ধার করে। ঘটনার পর খুনীরা পালিয়ে গেছেন। তবে আটককৃত জাকির হোসেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাবাদে খুনের দায় স্বীকার করেছে।
নিহতের ভাই রাসেল জানান, তিন বছর আগে জকিরের সাথে বিয়ে হয় সুমনার। এরই মধ্যে তাদের সংসারে শান্তনা নামে একটি কন্যা সন্তানের জ¤œ নেয়। স্বামী মাদক বিক্রেতা ও তার পরিবারের লোকজনের সাথে নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বনিবনা হচ্ছিল না। এর জেরে প্রায় সময়ই তাকে মারধর করা হতো। যন্ত্রনা সহ করতে না পেরে পাঁচদিন আগে সুমনা পিতার বাড়িতে চলে যান। তিনি অভিযোগ করেন, সোমবার সকাল ১০টার দিকে মোবাইলে শ^াশুরি সুমনাকে ডেকে আনে। পরে জাকিরের বড়ভাই মঞ্জুর আলী, স্ত্রী, ছেলে মিশু ও মা যমুনা বেগম তাকে স্বাসরোধ করা করে এবং উপযুপরি বটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সৌচাগারে লাশ গুমের চেষ্টা করেন। পুলিশ খবর পেয়ে ঘরের সৌচাগার থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।  আড়াইহাজার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে।

In chaucer’s day, what paper writers by pro-essay-writer.com we call a pea was called a pease