Uncategorized

রূপগঞ্জে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

রূপগঞ্জ ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১০ টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পূবেরগাও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, শনিবার সকালে এলাকাবাসী অজ্ঞাত কিশোরীর লাশ পুবেরগাও এলাকার কাঞ্চন-ছনপাড়া সড়কের পাশে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশ উদ্ধার করে। কিশোরীর নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

A conversation between a student and his https://www.collegepapers.co.uk tutor about a project