Uncategorized

নৌকায় ভোট চাইলেন এ্যাড. রফিকুল ইসলাম খাঁন মাসুদ

মোঃ হারুন-অর-রশিদঃ দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম খাঁন মাসুদ। গতকাল শনিবার দুপুরে কোনাপাড়া মেঘনা প্লাজা সংলগ্নে ঢাকা মহানগর দক্ষিন ৬৪ ও ৬৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজিত বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেমরাবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার দেশ এবং দেশের মানুষের কল্যানে কাজ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষকে ভালবেসে মানুষের অধিকার আদায়ে জীবনভর সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্থ করার জন্য ষড়যন্ত্রকারীরা নানাভাবে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সকল প্রকার ষড়যন্ত্রকে প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বীরমুক্তিযোদ্ধ লুৎফর রহমান খানের সভাপতিত্বে ও মোঃ কবির মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আমানউল্লাহ খান, বীরমুক্তিযোদ্ধা আজাহার উদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক খান, বীরমুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, মোঃ শাহাবউদ্দিন, লতিফ খান লিটন, মাইনুল হাসান পবন, মোতাহার হোসেন খান, ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, মশিউর রহমান টিুট, জায়েদুর রহমান, মোঃ জুলহাস মিয়া। আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎসজীবীলীগের শতশত নেতাকর্মী। বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগষ্টে শাহাদাৎবরনকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের পর সকলের মাঝে খিচুরি বিতরন করা হয়।

Watch a movie, read a book, someone to write my essay go out with family or friends