পাঠ্যবইয়ে ভুল: ৪ কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
ঢাকা: পাঠ্যবইয়ে ভুলের ঘটনায় জড়িত আরো চার কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বুধবার প্রজ্ঞাপন জারি করে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, ওই চার কর্মকর্তাকে ঢাকার বাইরের বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়েছে। তারা সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
চার কর্মকর্তার মধ্যে এনসিটিবির সদস্য অধ্যাপক মো. আবদুল মান্নানকে ঝিনাইদহের সরকারি কে সি কলেজে, এনসিটিবির সম্পাদক সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকারকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, এনসিটিবির বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোসলে উদ্দিন সরকারকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে এবং বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মো. হাননান মিঞাকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে বদলি করা হয়েছে
Die ghostwriter geheimnisse wichtigsten zweige der hafenorientierten industrie von bremerhaven sind der schiffbau und die fischverarbeitung

You must be logged in to post a comment.