Uncategorized

ডেমরায় শিক্ষার্থীদের সাথে রামপুরা ট্রাফিক জোনের মতবিনিময় সভা

ডেমরা নিউজ:ডেমরায় সড়ক পথে যাতায়াতে জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রামপুরা ট্রাফিক জোন। রোববার দুপুরে হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জনসচেতনমূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল আলম বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন টি.আই. বিপ্লব ভৌমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় ২ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

Accomplished instructors have received a http://silveressay.com personal invitation and recommendation from andrew pudewa to become accredited at this highest level