ডেমরায় ইয়াবাসহ গ্রেফতার
মাহবুব মনি : ডেমরায় ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের তল্লাশী করে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে টেংরা মা মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হল- ওই এলাকার মৃত মো. লতিফ মিয়ার ছেলে মো. রুবেল (৩০) ও আবদুর রফিকের ছেলে মো. জামান মিয়া (৪০)। এ বিষয়ে ওই রাতেই ডেমরনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে ডেমরা ফাঁড়ির এএসআই আরিফ।

You must be logged in to post a comment.