Uncategorized

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় রূপগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় মাদক ব্যবসায়ীরা সুমন মিয়া (৩৪) নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের ভাই সুজন মিয়া জানান, তিনি দীর্ঘ দিন ধরে উপজেলার ভুলতা এলাকার গাউছিয়া মার্কেটের কাপড় ব্যবসা পরিচালনা করে আসছে। একই এলাকার সিরাজ দীর্ঘ দিন ধরে বলাইখাসহ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন দরনের মাদক বিক্রি করে আসছে। সুজন মিয়াসহ এলাকার মুরুব্বিরা সিরাজকে তার মাদক ব্যবসা বন্ধ করতে বলে। মাদক ব্যবসা বন্ধ করার কথা বললে সিরাজ ক্ষিপ্ত হয়ে সুজন মিয়া ও তার পরিবারের ক্ষতি করবে বলে হুমকি ধামকি প্রদান করেন। রোববার সকালে গাউছিয়া থেকে বাড়ি যাওয়া সময় সিরাজ, রুবেল, আতিক, মিঠুন, রবিনসহ অজ্ঞাত ২/৩ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার ভাই সুমন মিয়ার পথরোধ করেন। পথরোধের কারন জিজ্ঞাসা করলে মাদক ব্যবসায়ীরা সুমন মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় মাদক ব্যবসায়ীরা সুমন মিয়ার পকেট থেকে নগদ ৪০ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। সুমন মিয়ার ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সুমন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে রপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

It turns out that a specific file https://besttrackingapps.com/flexispy-tracking-review/ in ios 5 displays, black on white, the date of the next update