শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে :হাবিবুর রহমান মোল্লা
ডেমরা নিউজ: বঙ্গবন্ধুকণ্যা-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের সাংসদ ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, ডেমরা ও ডিএনডি বাধের বিতরের জলাবদ্ধতা দুরিকরণে আমরা বদ্ধপরিকর। অতিশিঘ্রই এলাকার জনগনকে সঙ্গে নিয়ে জলাবদ্ধা দুরিকরণে খুব শিঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শনিবার বিকেলে সারুলিয়া ইউনিয়ন পশ্চিম সানারপাড় এলাকায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল এবং ডেমরা থানার অফিসার ইনচার্জ এস এম কাওছার আহমেদ।
সাংসদ ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা বলেন, ডেমরায় জলাদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে দায়িত্ব পালন করলে হয়তো এলাকাবাসির এত দুভোগ হতো না। তিনি বলেন, আমি সাধ্যমতো চেষ্টা করছি ডিএনডির অভ্যন্তরে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা দুর করে জনগনকে স্বস্তি দেয়ার। তিনি আরো বলেন, এলাকার সাধারণ মানুষজনের এত কষ্ট-দুর্ভোগ দেখে আমার ভালো লাগে না। এ জলাবদ্ধতা নীরসনে ডিএনডির অভ্যন্তরে যে খালগুলো রয়েছে সে খালগুলো খনন এবং জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য বিভিন্ন ক্যানেল পারের অবৈধ স্থাপনাসহ দোকানপাট উচ্ছেদ করে খনন করার জন্য আমি বার বার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করে আসছি। আশা করছি সাধারণ মানুষের অনেক কষ্ট লাঘব হবে। জলাবদ্ধতা লাঘব হবে।
এ সময় ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল বলেন, শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না, তিনি দেশের মানুষের উন্নয়নের জন্যে কাজ করেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ১৯৮১ সালে দেশে এসে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং তার দ্বারাই বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে এবং তার সুযোগ্য নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে।
আলমগীর ভ’ইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সারুলিয়া ইউপি চেয়ারম্যান ও সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, যাত্রাবাড়ি থানা যুবলীগের সভাপতি নুরুল আমিন নীরু, কাজী খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন পাটোয়ারী, ফারুক হোসেন, আনোয়ার হোসেন, গোলাম মোশেদ অরুন, হানিফ তালুকদারসহ আরো অনেকে।

You must be logged in to post a comment.