Uncategorized

ডেমরায় ”জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ-নৈরাজ্য ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মো. হারুন-অর-রশি:ডেমরায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ”জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ-নৈরাজ্য ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় ডেমরার সারুলিয়ার পশ্চিম সানার পাড় এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বীর মুক্তিযোদ্ধা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে জঙ্গীবাদ নিয়ে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারম এর সহকারী খতিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল কাইয়ুম আল হাজারী।এ সময়ে তিনি বলেন,জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের সাথে ইসলাম ও মুসলমানদের কোন সর্ম্পক নেই।স্বাধীনতায় যারা বিশ্বাস করেন না, তারাই দেশে সন্ত্রাসী ও বোমাবাজী করছে। এরা ইসলামের শত্রু। এ ছাড়া উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মন্ত্রী পরিষদ সচিব আব্দুস সামাদ তালুকদার,বি,এইচ,এস -৯০এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন। আলোচনার শুরুতেই মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা মো. মাহাবুবুর রহমান।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রলীগ নেতা মো. আরিফুর রহমান,আওয়ামীলীগ নেতা মো. ওমর, খালেদ,রোওশন ও তৌহীদ হাসান সজিব প্রমুখ। আলোচনা সভায় ডেমরা থানা আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনায় ছিলেন মো. আতাউর রহমান পিনু।

In our new after the mba series, www.justbuyessay.com/ we’ll chronicle a variety of post-mba career opportunities to give you a sense of which might be the best fit for you