Uncategorized

ডেমরায় ভারী বর্ষণে সড়কসহ বাড়ী ঘরেও পানি

মো.হারুন-অর-রশিদ:ডেমরায় ভারী বর্ষণের ফলে সড়কসহ বাড়ী ঘরেও পানি বন্ধী হয়ে পড়েছে মানুষ। এলাকার নিন্মাঞ্চল সহ বেশ কিছু এলাকা এখন পানির নিচে তলিয়ে গিয়েছ্ ে। বৃষ্টি কারনে সড়ক  পানির টনরজ তলিয়ে যাওয়ায় ষ্কুল,কলেজ,অফিসগামী ও গার্মেন্টস কর্মীদেরই দুর্ভোগ পোহাতে হয়েছে সবচেয়ে বেশী। দিনভর একটানা বৃষ্টির ফলে ঘর থেকে বেরোতে পারছেনা মানুষ একটুও ফুরসৎ নেই সারাদিন টিপটিপ বৃষ্টি পড়ছেই। জরাবদ্ধতায় পানিতে বন্ধি হয়ে পড়েছে মানুষ।
ডেমরার নিচু এলাকাগুলির রাস্তাঘাট,মানুষের বাড়িঘড়,মসজিদ,মাদ্রাসা এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেও পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বহৃত হচ্ছে।
সরেজমিনে,দেখাযায়,কোদালধোয়া,ক্যানেলপাড়,গ্রীনসিটি,মুসলিমনগর,পশ্চিমসানারপাড়,ডগাইর,
ফার্মেরমোর,রানীমহল,নামাপাড়া,সাইনবোর্ড,মাদ্রাসারোড,হেদায়েতনগর,শহরপল্লি এসব এলাকার রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় এখানকার স্কুল, কলেজ,অফিসগামী মানুষের যাতায়াতের বেলায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া,রানীমহল থেকে ডগাইর বাজার সড়কটি পানিতে তলিয়ে গিয়ে মানুষের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানায় খাল পূন:খনন না করায়, খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান ও খালের মধ্যে ময়লা আবর্জনা ফেলার কারণে পানি নিস্কাসনে বাধা সৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা নিয়ন্ত্রনে আসছেনা।
এছাড়া ডেমরা-ঢাকা-এবং নারায়নগঞ্জের কিছু এলাকা নিয়ে গঠিত বন্যানিয়ত্রন বাধ ডিএনডি। এটি মুলত কৃষিজাত পন্য উৎপাদনের জন্য পরিকল্পিত ভাবে ৫৫ দশমিক ২০ কিঃমিঃ সেচখাল ও ৪৫ দশমিক ৯০ কিঃমিঃ নিস্কাশন খাল তৈরি করে গঠন করা হয় এ প্রজেক্ট। কিন্তু রাজধানী ঢাকার অতি নিকটে হওয়ার কারনে দিন-দিন ঘন,জন বসতি গড়ে উঠতে থাকে।
এমনকি ১৯৮৮ ও ১৯৯৮ এর বন্যায় ডিএনডির ভিতর পানি প্রবেশ না করায় ডিএনডিতে বাড়িঘর তৈরির হিড়িক পরে যায়। শুরু হয় অপরিকল্পিতভাবে বাড়ি ঘর,স্কুল,কলেজ,শিল্প প্রতিষ্ঠান সহ আবাসিক ভবন নির্মান।
বড়ভাঙ্গা এলাকার বাসিন্দা রাজু  জানায় সামান্য বৃষ্টিপাতেই জলাবদ্ধতার সুষ্টি হয়, লাগাতার ভারী বৃষ্টিপাতে এলাকার চিত্র পাল্টে যায় ।

Wynken, blynken, and how to write to oprah for help nod by eugene field 3