মেয়ের বাড়িতে যাওয়া হলনা বৃদ্ধ মা ফেরদৌসি বেগমের ডেমরায় লেগুনার ধাক্কায় বৃদ্ধার মৃত্য
ডেমরা নিউজ:মেয়ের বাড়িতে যাওয়া হলোনা বৃদ্ধ মা ফেরদৌসি বেগমের (৬৫)। শুক্রবার সকালে ডেমরার শাহজালাল রোডে বড় মেয়ে রহিমা বেগমের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ওইদিন সকাল সোয়া ৯ টায় ডেমরার বাঁশেরপুল বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী লেগুনার ধাক্কায় ঘটনাস্থলেই মা ফেরদৌসির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বসবাসরত ভোলার লালমোহন থানার বদরপুর গ্রামের মো. তাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় লেগুনার চালককে আটক করে গাড়িসহ থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার এসআই সুমন বনিক জানায়, শুক্রবার সকালে নিহত ওই বৃদ্ধা তার বড় মেয়ের বাড়িতে যাওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থেকে ডেমরায় যাত্রীবাহী লেগুনাযোগে রওয়ানা হন। লেগুনাটি বাঁশেরপুল বাসস্ট্যান্ডে পৌঁছালে লেগুনা থেকে নেমে রাস্তা পাড় হতে থাকেন ফেরদৌসি বেগম। এ সময় হঠাৎ যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা ডেমরাগামী ব্রেক ফেইল হওয়া একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। এতে কোমড়ে মারাতœক আঘাতপ্রাপ্ত হন তিনি। এদিকে পথচারীরা তাকে ঘটনাস্থলের পাশেই বাঁশেরপুল মেডি হেলথ কেয়ার হাসপাতালে দ্রুত নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং বিনা ময়না তদন্তে মৃতের লাশ তার স্বামী তাজুল ইসলাম নিয়ে যান।

You must be logged in to post a comment.