দলীয় নেতাদের আত্মার শান্তি কামনা করে মনোনয়ন ফরম জামা দিলেন সজল
স্টাফ রিপোর্টার: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারি সরকারি দলের এমপি ও নেতাকর্মীদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মিলাদ মাহফিল শেষে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা ছেলে মশিউর রহমান মোল্লা (সজল)। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল শুক্রবার বিকেল ৩টা ৪০মিনিটে আওয়ামী লীগের সভাপতির ৩/এ ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়য়ে তার দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন-মেজ ছেলে বৃহত্তর প্রয়াত এমপির মেজ ছেলে মাহফুজুর রহমান মোল্লা শ্যামল ও ছোট ছেলে মনিবুর রহমান মনি, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম ও সাধারণ সম্পাদক রায়হান জামিল রিপন,যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জামালউদ্দিন পাটোয়ারীসহ আরো অনেকে।
এরআগে দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মায় সায়েদাবাদ দরবার শরিফে করোনা ভাইরাসে আক্রান্ত-চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লাসহ সরকার দলীয় এমপিদের এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ও অ্যাডভোকেট সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মকবুল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সারাদেশে ও প্রবাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করেন ডেমরা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি পুত্র মশিউর রহমান মোল্লা সজল।

You must be logged in to post a comment.