leadnewsসারা দেশ

বাউফলে বিএনপির ইফতার মাহফিল

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্দোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বাসভবনস্থ দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়নের সহাস্রাধিক নেতা-কর্মী অংশ গ্রহন করেন। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তছলিম উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম জসিম, সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহীন রেজা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ। ইফতার মাহফিল শেষে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা এবং দেশের কল্যান কামনা করে দোয়া-মোনাজাত পরিচারনা করেন কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল ওহাব।
২০/০৩/২৫
তোফাজ্জেল হোসেন
বাউফল প্রতিনিধি।
০১৭২৫৭৫৩৭৭৭