leadnewsসারা দেশ

বাউফলে বিএনপি নেতার উদ্দোগে ব্রীজ মেরামত

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উহিল উদ্দিন প‍্যাদা বাড়ীর সামনের কাঠের ভাঙ্গা ব্রীজটির মেরামত করা হয়েছে। আজ রবিবার বেলা ১১ টার দিকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীর উদ্দোগে এ মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, ব্রীজটির স্লোব ভেঙ্গে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্কুলগামী শিক্ষার্থী ও বয়স্কোরা জীবনের ঝুকি নিয়ে ব্রীজটি পার হচ্ছে। দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় থাকার পরেও ব্রীজটি মেরামত না করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে। এক পর্যায় বিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীর নজরে আসে। এরপরেই ব্রীজটি মেরামতের উদ্দোগ নেন তিনি। আজ রবিবার সকালে নিজ হাতে কাঠের স্লোব লাগিয়ে ব্রীজটি মেরামত করেন। আলী আজমের এই জনকল্যানমূলক কাজের জন্য এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলী আজম একজন সৎ ও পরোপকারী মানুষ।তিনি দক্ষ,সচ্ছ ও ত্যাগী একজন রাজনীতিবিদ। তিনি বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কর্মকান্ড করে থাকেন। আমরা এমন একজন মানুষকে আগামী দিনে আমাদের পাশে পেতে চাই।
আলী আজম চৌধুরী বলেন, আমি যা কিছু করি নিঃস্বার্থভাবে করি। মানুষের সেবা করতে পারলে নিজের কাছে ভাল লাগে। আমি সবসময় দাশপাড়াবাসীর সাথে থাকতে চাই।