করোনায় গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭১
দেশে ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। শুকবার (১ মে ) পর্যন্ত দেশে ৮ হাজার ২৩১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মোট ১৭০ জন আক্রান্ত মৃত্যুবরণ করেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ৫৭১ জন রোগী শনাক্ত হয়েছেন।
শুক্রবার (১ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৩১টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছিল ৫ হাজার ৯৫৮টি। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন সুস্থ হয়েছেন। এনিয়ে ১৭৪ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ৫৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ১৭০ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ২৩১ জন। শুক্রবার (১ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৩১টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছিল ৫ হাজার ৯৫৮টি। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন সুস্থ হয়েছেন। এনিয়ে ১৭৪ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ২ জনের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। ১ জনের বয়স ৬০ বছরের বেশি এবং ৫১ থেকে ৬০ বছর বয়সী ১ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন। তাদের একজন ঢাকার ও একজন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনি সকলকে ঘরে থাকার এবং কিছুক্ষণ পর পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার পরামর্শ দেন।

You must be logged in to post a comment.