বাউফলে বিএনপি নেতা গ্রেপ্তার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি তুলতলা এলাকায় জেলেদের উপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মন্জুরুল আলম এমদাদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পৌর শহরের বাসভবন থেকে যৌথ বাহিনী তাকে প্রেপ্তার করে।
গত ৫অক্টোবর ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদের ছেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজভির নেতৃত্বে ২৫-৩০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জাফর, মনির ও দেলোয়ারসহ কয়েকজন জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় মনির হোসেন বাদি হয়ে ওই দিন রাতে বাউফল থানায় ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিএনপি নেতা মন্জুরুল আলম এমদাদকে ২ নম্বর আসামী করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেনের অনুসারি বলে জানা গেছে।
বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিএনপি নেতাকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ###
০৮/১০/২৪
তোফাজ্জেল হোসেন
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।
০১৭২৫৭৫৩৭৭৭


You must be logged in to post a comment.