ডেমরায় ইসলামিক ফাউন্ডেশনের মত বিনিময় সভা
মো: হারুন-অর-রশিদ: ডেমরায় মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা মহানগর দক্ষিনের ২ টি জোন সারুলিয়া ও ডেমরার শিক্ষিকাগনের সাথে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্র্তৃপক্ষের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ডেমরার আমলিয়া মেহেন্দীপুর আলিম মাদরাসার হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার পরিচালানা পরিষদের পরিচালক ও মহিলা আওয়ামীলীগের ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তারের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহিলা কো-অর্ডিনেটর ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিসেস কামরুন্নেছা মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক ও শরিফ উদ্দিন ভ’ইয়া। এসময়ে আরো উপস্থিত ছিলেন, ফিল্ড সুপার ভাইজার মো. মজিবুর রহমান, রিপন মাহমুদ, মো হেলাল উদ্দিন প্রমুখ।

You must be logged in to post a comment.