leadnewsরাজনীতি

বিএমডাব্লিউ ফিরিয়ে দিলেন সেতুমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পর এবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছেন। সরকারি যানবাহন পরিদপ্তর থেকে তার জন্য একটি বিএমডাব্লিউ গাড়ি বরাদ্দ করা হয়েছিল। তবে তিনি আগের গাড়িটিই ব্যবহার করবেন বলে যানবাহন পরিদপ্তরকে জানিয়ে দিয়েছেন।

বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর অনুকূলে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে সম্প্রতি বরাদ্দ দেয়া বিএমডাব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্টো-ভ-১১-১৯৪৭) তিনি ফেরত দিয়েছেন।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে কয়েকজন সিনিয়র মন্ত্রীকে বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি দেন। এর মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তার গাড়িটি ফেরত দিয়ে আলোচনায় আসেন।