leadnewsশিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান জাতীকরনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর ভূমিকা শীর্ষক সাধারন সভা অনুষ্ঠিত।

শামীমঃ বাংলাদেশ মাদ্রসা জেনারেল টির্চাস এসোসিয়েশন টাংগাইল গোপালপুর উপজেলা শাখার উদ্দ্যোগে মুক্তি যোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে গত শুক্রবার সকাল ১১ ঘঠিকায় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনে বিএমজিটিএ এর ভূমিকা শীর্ষক এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমজিটিএ গোপালপুর উপজেলার সভাপতি কে এম শামীম । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয়করনে বিএমজিটিএ এর ভূমিকা সম্পর্কে বিশদ আলোচনা করেন । তিনি বলেন বিএমজিটিএ মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীকরন. ৫% প্রবৃদ্ধি, বৈশাখি ভাতা, সন্মান জনক বাড়ি ভাড়া, পূর্নাঙ্গ উৎসব ভাতা সহ আট দফা দাবীতে আন্দোলন করে আসছে। উপজেলা পর্যায়ে মানব বন্ধন সহ মাননীয় প্রধনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, জেলা পর্যায়ে মানব বন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান , প্রেসক্লাবে সর্ববৃহৎ মানব বন্ধন, শিক্ষাবিদদের সাথে জাতীয়করনের যুক্তিকতা বিশয়ে মত বিনিময় সভা , সাংবাদিক সম্মেলন, সরকারের নীতিনির্ধারক মহলের সাথে সার্বক্ষনিক যোগাযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আপনারা বিএমজিটিএ এর সাথে আছেন বিধায় এসব আন্দোলন সরকারের নীনির্ধারক মহলে জাতীয়করন বিষয়ে ভাবিয়ে তুলেছে । সরকার সকল শিক্ষকের সামাজিক ও রাষ্ট্রিয় মর্যাদা বৃদ্ধির জন্য সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করে দৃষ্টান্ত স্থাপন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা মিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম, গোপালপুর শাখার সাধারন সম্পাদক আঃ রশিদ , সহ সম্পাদক আঃ রহমান, কোষাধ্যক্ষ আশরাফ আলী, আঃ রউফ প্রমুখ।