বাউফলে দিনদুপুরে তরুনকে কুপিয়ে জখম
তোফাজ্জেল হোসেন,বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে কৌশলে পুলিশের ভয় দেখিয়ে বসতঘর থেকে বের করে নিয়ে দিনদুপুরে বেল্লাল (২৬) নামে এক তরুনকে কুপিয়ে আহত করেছে চাচাতো ভাইয়েরা। আজ শনিবার দুপুরে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের কোন্দল দুই সহোদর কাশেম ও হাসেম খানের। সপ্তাহখানেক আগে হাসেম খানের ছেলেরা মারধর করে চাচী মিনারা বেগমের একটি হাত ভেঙ্গে দিলে কাশেম খানের ছেলেরাও পাল্টা মারধর করে চাচা হাসেম খানকে। পাল্টা-পাল্টি এ মারধরের জেরে দুপুর ১২টার দিকে ফারজানা (১২) নামে একজনকে দিয়ে পুলিশ আসার খবর পাঠানো হয় কাশেম খানের ঘরে। এতে দৌঁড়ে পালানোর চেস্টা করেন দুই ভাই বেল্লাল ও হেলাল। এ সময় স্থানীয় সোনাবিবির হাটের কাছে পৌঁছালে চাচাতো ভাই হাসান, জাফর, মোশারেফ ও ফরিদ মিলে বেল্লালকে কুপিয়ে জখম করে ও রাস্তার পাশের ধান খেতে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

You must be logged in to post a comment.