পানী উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূলে বই বিতরন
বিশেষ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জ আটি ওয়াবদা কলোনী এলাকার পানী উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেনীতে পড়–য়া শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ে এক আনন্দঘন আয়োজনে বই উৎসব পালন শেষে শিক্ষার্থীদের হাতে বিনামূলে নতুন বই তুলে দেয়া হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও (বাপাউবো) ঢাকা’র পরিচালক কল্যান পরিদপ্তরের ডিরেক্টর এবিএম এমদাদুল হকের সভাপতিত্বে বই বিতরন উৎসবে প্রধান অতিথি ছিলেন নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফুল হক হাসান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম সোহেল, সমাজসেবক আলী হোসেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমত উল্লাহ খাঁন, সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিমসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও অভিবাবকবৃন্দ। প্রধান অতিথি মোঃ আরিফুল হক হাসান বলেন জাতিকে সুÑশিক্ষায় শিক্ষিত করতে বছরের প্রথম দিনে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রানিত। তিনি আরও বলেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়। তাই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

You must be logged in to post a comment.