leadnewsডেমরা

ডেমরায় যুবকের আত্মহত্যা

ডেমরা নিউজ :ডেমরায় মায়ের সঙ্গে অভিমান করে জাহিদ হোসেন (২০) নামে মানষিকভাবে বিকারগ্রস্থ এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ডেমরার পশ্চিম হাজীনগরের পাটুয়ারীর বাড়ী থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই বাড়ীর ভাড়াটিয়া মাদারীপুরের শিবচর থানার কাচিকাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। এদিকে জাহিদের মরদেহ উদ্ধারের পরে মঙ্গলবার দুপুরে ডেমরা থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, একাদশ শ্রেণীতে অধ্যয়রত অবস্থায় পড়াশোনা ছেড়ে দিয়ে জাহিদ টিউবয়েলের মিস্ত্রী হিসেবে কাজ করতেন। তিনি মানসিক সমস্যায় থাকতেন সবসময়। ঠিকমতো কাজেও যেতেননা। এ নিয়ে সোমবার ভোররাতে জাহিদের মায়ের সঙ্গে তার কথা কাটকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়াও হয়। এ ঘটনায় জাহিদ সকাল ৫ টার দিকে তার নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। পরবর্তীতে সকাল সাড়ে ৬ টার দিকে পরিবারের লোকজন জাহিদকে ডাকাডাকি করলে ভেতর থেকে কোন সাড়াশব্দ না জানালা দিয়ে উঁকি দেন। এ সময় তারা জাহিদকে ঘরের টিনের চালের কাঠের সঙ্গে মৃত অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে পরক্ষণে পুলিশকে খবর দেন।