স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্বামীর গলায় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে (১৭) গণধর্ষণের অভিযোগ উঠেছে ৫ বখাটে লম্পটের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় তুহিন নামে এক লম্পটকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
রোববার (২৪ জুন) রাতে উপজেলার সাবদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গণধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে সোমবার দুপুরে বন্দর থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বন্দর উপজেলার ইস্পানী এলাকার বাসিন্দা ইজিবাইক চালক তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যায় সাবদী এলাকায়। সেখান থেকে রাতে ঘুরা শেষ করে বাড়িতে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাবদী ব্রীজ পার হওয়া মাত্রই অটোবাইকযোগে আসা ৫ লম্পট তাদের স্বামী স্ত্রীর রাস্তা গতিরোধ করে তাদের গাড়ীতে তুলে নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এক পর্যায় গৃহবধূর স্বামীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সেলসারদি বিলের এক বাগানবাড়িতে নিয়ে গৃহবধূকে ৫জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। রাত ১২টায় গৃহবধূর আর্ত চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ে এসে গৃহবধূকে উদ্ধার করে এবং লম্পট তুহিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পালিয়ে যায় উপজেলার সেলসারদি ও সাবদী এলাকার অটো চালক আমজাদ, কাদির, বাপ্পি, রায়হান।
মামলা তদন্তকারী অফিসার বন্দর থানার এসআই হামিদুল জানান, স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষনের ঘটনায় তুহিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে

You must be logged in to post a comment.