leadnewsসারা দেশ

বাউফলে সুধীজনদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

তোফাজ্জেল হোসেন, প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর যোগদান উপলক্ষে স্থানীয় সুধীদের সাথে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ,স,ম ফিরোজ,এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন.উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু,উপজেলা পঃ,পঃ,কর্মকর্তা ডাঃ পিকে সাহা,মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া,কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, প্রধান শিক্ষক নার্গিস আক্তার,প্রেসক্লাবের সহ: সভাপতি মো: দেলোয়ার হোসেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চ ুপ্রমুখ ।
এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন সরকারি কর্মকর্তারা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা, বিভিন্ন মসজিদের ইমামগন,রাজনৈতিক বৃন্দ ও, এনজিও প্রতিনিধিরা।