ডেমরায় গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ডেমরা নিউজ: ডেমরায় প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সারুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাবেক মেম্বার গোলাম সারওয়ার লিটন ও পুর্ব হাজী নগর যুব সমাজের উদ্যেগে আজ শনিবার বিকেলে পুর্ব হাজী নগর এলাকায় ৫শত অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে চাল,ডাল, আটা,আলুসহ প্রতিটি প্যাকেট প্রায় ১৫ কেজি করে খাদ্য সামগ্রী দেওয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, শাহ্ আলম খন্দকার, মনিরুজ্জামান, মোঃ মিলন খন্দকার,শাহজাহান, আলাউদ্দিন, ভূঁইয়া হাবিব, মোঃ কাওসার আহমেদ, মোঃ সেলিম ও আল মামুন প্রমুখ ।

You must be logged in to post a comment.