ডেমরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার ১
ডেমরা নিউজ:ডেমরায় বিয়ের প্রলোভনে ১৮ বছরের এক মেয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সকালে ডেমরা থানায় ধর্ষক আব্দুল কাইয়ূম ওরফে মুন্নার (২০) বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই মেয়েটি। মামলার পরে বেলা ১১ টায় ধর্ষককে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। লম্পট মুন্না নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রহিলা গ্রামের এসএম মুস্তাইন বিল্লার ছেলে। সে বর্তমানে টেংরা সারুলিয়ার নাজিমউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া। ওই দিন দুপুরে থানা পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠিয়েছে বলে জানিয়েছে থানার অপারেশন অফিসার ¯েœহাশীষ রায়।
ধর্ষিতার বরাত দিয়ে মামলার তদন্তকারী অফিসার (এসআই) আবু কাউসার জানায়, একই বাড়ীতে ভাড়া থাকার সুবাদে ধর্ষক কৌশলে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। গত ৮ মাস পূর্বে মুন্না হঠাৎ ওই মেয়ের ঘরে এসে তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিলে কিছুদিন পরে সে প্রেমের সম্মতি জানায়। সম্পর্কের এক পর্যায়ে গত ৬/৭ মাস যাবত প্রতারক মুন্না নানা কৌশলে মেয়েটিকে বিভিন্ন সময়ে ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর বিকালেও তাকে ধর্ষণ করে। এদিকে গত ১ অক্টোবর সন্ধায় ভুক্তভোগী ওই মেয়ে মুন্নাকে বিয়ের বিষয়ে জিজ্ঞেস করলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে পালিয়ে যায়।

You must be logged in to post a comment.