বাউফলে বিদুৎস্পৃষ্ঠে দুই সন্তানের জননী নিহত
তোফাজ্জেল হোসেন, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিদুৎস্পৃষ্ঠে হোসনে আরা(৪৫) নামে দুই সন্তানের জননী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২ টার দিকে নওমালা ইউনিয়নের নওমালা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে নওমালা গ্রামের মোঃ খালেক ডাক্তারের স্ত্রী হোসনে আরা গোছল শেষে ভেজা কাপড় রোদ দিতে গিয়ে বিদুৎ এর তারে জড়িয়ে পরেন। পরে তাঁকে স্থানীয় পল্লী চিকিৎসক মোছলেম উদ্দিন মৃত ঘোষণা করেন। নিহত হোসনে আরা এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওমালা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাদা হাওলাদার।

You must be logged in to post a comment.