বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে সাব্বির হোসেন(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কমলাদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু সাব্বির ওই গ্রামের শামীম আকনের ছেলে।
সাব্বিরের চাচা জাহিদ হাসান জানান, ছোটভাই সাকিবুলসহ সাব্বির বুধবার বেলা ১১টার দিকে বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে তারা উঠানের দক্ষিণ পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে সাব্বির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। ছোট ভাই সাকিবুল দৌড়ে গিয়ে তার বাবাকে জানালে পুকুরে জাল ফেলে তাকে খোঁজা শুরু হয়।
প্রায় আধঘণ্টা পর পুকুর থেকে সাব্বিরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ।


You must be logged in to post a comment.