জমি নিয়ে বিরোধ হাসপাতালে ব্যবসায়ী
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, মোস্তাফিজুর রহমানের জমি অন্যায় ভাবে জবর দখল করতে চায় একই এলাকার আজম খান গংরা। বিরোধপূর্ন ওই জমি নিয়ে একাধিকবার শালিশ ফয়সালা করে দেন বাউফল থানার অফিসার ইন চার্জ ওসি। কিন্তু তারপরও আজম খান গংরা তা মানছেন না। ঢাকা থেকে বাড়ি আসা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে গতকাল উল্লেখিত সময় বাড়ির কাছে পেয়ে আজম খান ও তাঁর ১২/১৩জন সাঙ্গপাঙ্গ কুপিয়ে ও পিটিয়ে মোস্তাফিজুরকে আহত করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন এবং মোস্তাফিজের বাড়ির লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে বাউফল স্বাস্থ কমপ্লেক্সে এসে ভর্তি করে।
এ ব্যাপারে আজম খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায় নি। মোস্তাফিজুর রহমান জানিয়েছেন তিনি এ ঘটনায় ন্যায় বিচার দাবি করে মামলা করবেন। ##
তোফাজ্জেল হোসেন


You must be logged in to post a comment.